shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল শুরু ২৮ অক্টোবর থেকে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ অক্টোবর ২০২০, ১৭:৩৮

মহামারি করোনাভাইরাসের কারণে সাত মাস বন্ধ থাকার পর আগামী ২৮ অক্টোবর থেকে বাংলাদেশ-ভারত প্লেন চলাচল শুরু হচ্ছে। এয়ার বাবল চুক্তির অধীনে দু’দেশের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলবে। বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সপ্তাহে বাংলাদেশ থেকে ২৮টি ফ্লাইট ভারত যাবে। সমান সংখ্যক ফ্লাইট ভারত থেকে বাংলাদেশে আসবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করবে। ভারতের পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে বিমান ঢাকা-দিল্লি ও ঢাকা-কলকাতা, ইউএস এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই, ঢাকা-কলকাতা এবং নভোএয়ার ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে। সপ্তাহে ৫ হাজার বাংলাদেশি ভারত যাওয়ার সুযোগ পাবে। মহামারি করোনাভাইরাসের কারণে গত ১২ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় ভারত। সম্প্রতি পর্যটন ছাড়া ৯টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের অনলাইন ভিসা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।