shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ইতালি প্রবেশে বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ অক্টোবর ২০২০, ১৯:৪১

মহামারি করোনাভাইরাসের কারণে দেশে আটকেপড়া প্রবাসীদের জন্য আকাশপথে যাতায়াতের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইতালি। করোনার কারণে প্রায় ১৫ হাজার প্রবাসী ছুটিতে দেশে এসে গত ৮-১০ মাস ধরে আটকা পড়ে আছেন। তাদের জন্য অবশেষে কিছুটা হলেও স্বস্তির খবর এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ফলে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের ফিরে যাওয়ার রাস্তা খুলল। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইতালিতে যেসব বাংলাদেশির থাকার বৈধ অনুমতিপত্রের মেয়াদ আছে, তারাই শুধু দেশটিতে যেতে পারবেন। আর যাদের বৈধ অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের পুনরায় ভিসার জন্য আবেদন করতে হবে। জানা গেছে, লং স্টে পারমিট, সাধারণ স্টে পারমিট ছাড়াও রিসিট দিয়ে আসতে পারবে তবে অবশ্যই তাকে ৯ জুলাইয়ের আগে থেকে ইতালিতে নিয়মিত (রার্নিং) রেসিডেন্স থাকতে হবে। অন্যথায় তাকে ইতালি ইমিগ্রেশন ফিরিয়ে দিতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।