shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কাতারে বিএনপি নেতা ইউচুফকে অব্যাহতির প্রতিবাদে সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ অক্টোবর ২০২০, ১৭:৪২

কাতার বিএনপি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক কাতার ধানসিঁড়ি বিএনপির সহসভাপতি ইউচুফ সিকদারকে বারবার অব্যাহতির প্রতিবাদে যৌথ প্রতিবাদ সভা করেছে কাতারস্থ চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ও রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম। বৃহস্পতিবার রাজধানী দোহার স্থানীয় একটি হলে চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম কাতারের সিনিয়র সহসভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও বিএনপি নেতা আমিনুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন- কাতার ধানসিঁড়ি বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল হক। বিশেষ বক্তা ছিলেন- কাতার ধানসিঁড়ি বিএনপির সহসভাপতি যথাক্রমে সিআইপি মুকবুল হোসেন, নুরুজ্জামান, ইউছুফ সিকদার ও লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ, সাবেক ছাত্রনেতা দিলিপ কুলার ছোটন ও সৌদি আরব মদিনা বিএনপির সহসভাপতি সোহেল সিকদার। বক্তব্য রাখেন- রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম কাতার এর সভাপতি ইঞ্জিনিয়ার বখতিয়ার হোসেন, আব্দুল আজিজ, সাইফুদ্দিন লিটনসহ কাতার বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন- বিএনপির দুঃসময়ে কাতার বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সিনিয়র নেতাদের অব্যবহিত দিচ্ছে এই চক্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।