কাতারে বিএনপি নেতা ইউচুফকে অব্যাহতির প্রতিবাদে সভা

কাতার বিএনপি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক কাতার ধানসিঁড়ি বিএনপির সহসভাপতি ইউচুফ সিকদারকে বারবার অব্যাহতির প্রতিবাদে যৌথ প্রতিবাদ সভা করেছে কাতারস্থ চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ও রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম।
বৃহস্পতিবার রাজধানী দোহার স্থানীয় একটি হলে চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম কাতারের সিনিয়র সহসভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও বিএনপি নেতা আমিনুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন- কাতার ধানসিঁড়ি বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল হক।
বিশেষ বক্তা ছিলেন- কাতার ধানসিঁড়ি বিএনপির সহসভাপতি যথাক্রমে সিআইপি মুকবুল হোসেন, নুরুজ্জামান, ইউছুফ সিকদার ও লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ, সাবেক ছাত্রনেতা দিলিপ কুলার ছোটন ও সৌদি আরব মদিনা বিএনপির সহসভাপতি সোহেল সিকদার।
বক্তব্য রাখেন- রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম কাতার এর সভাপতি ইঞ্জিনিয়ার বখতিয়ার হোসেন, আব্দুল আজিজ, সাইফুদ্দিন লিটনসহ কাতার বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন- বিএনপির দুঃসময়ে কাতার বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সিনিয়র নেতাদের অব্যবহিত দিচ্ছে এই চক্র।