shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

১০৪ বাংলাদেশিকে টাকা ফেরত দিলো ফ্লাই দুবাই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ অক্টোবর ২০২০, ১৭:৫২

আমিরাতের ইমিগ্রেশন পলিসি অনুসরণ না করে ১০৪ জনকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যায় বিমানসংস্থা ফ্লাই দুবাই। পরবর্তীকালে তাদের প্রবেশ করতে না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এ ঘটনায় যাত্রীদের কাছে ক্ষমা চাইলো এয়ারলাইন্সটি। একইসঙ্গে যাত্রীদের টিকিটের ক্রয়মূল্য এবং অন্যান্য খরচবাবদ আরও সাড়ে ৩ হাজার টাকা করে প্রদান করেছে এয়ারলাইন্সটি। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে টাকা ফেরত দেয় এয়ারলাইন্সটি। জানা গেছে, রোববার রাতে প্রত্যেক যাত্রীকে ক্ষতিপূরণ বাবদ টিকিটের ক্রয়মূল্য এবং অন্যান্য খরচবাবদ আরও সাড়ে ৩ টাকা করে প্রদানের নির্দেশ দেয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেজিস্ট্রেট কোর্ট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।