shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মাত্র একজন যাত্রী নিয়ে উড়াল দিল বিমান!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ অক্টোবর ২০২০, ১৮:৫৬

বিভিন্ন সময় বিশ্বের মাত্র কয়েকটি দেশের এয়ারলাইনস ঘটনাক্রমে পুরো উড়োজাহাজে মাত্র একজন যাত্রী নিয়েই ফ্লাইট চালিয়েছে। সেগুলো অবশ্য ভ্রমণ বিষয়ক গণমাধ্যমের খবরে উঠেও এসেছে। এবার করোনা পরিস্থিতিতে ঢাকা থেকে মাত্র একজন যাত্রী নিয়েই মালয়েশিয়ায় গেলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এতে রয়েছে ১৬২টি আসন। এর মধ্যে ১২টি বিজনেস ক্লাস ও ১৫০টি ইকোনমিক ক্লাস। তবে ফিরতি ফ্লাইটে ১১২ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে উড়োজাহাজটি। জানা গেছে, ঢাকা থেকে মালয়েশিয়ায় যাওয়া বিজি ০৮৬ ফ্লাইটে একমাত্র যাত্রী ছিলেন সোনা মিয়া। তার বাড়ি টাঙ্গাইলে। মালয়েশিয়ায় ট্রানজিট নিয়ে ব্রুনাই যাচ্ছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।