shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ঢাকায় ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচিতে মানুষের ঢল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ অক্টোবর ২০২০, ১৯:৫৫

ফ্রান্সে ইসলাম এবং নবীর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার ইসলামী আন্দোলন ঢাকায় দূতাবাস ঘেরাও করে কর্মসূচি পালন করেছে। সেইসঙ্গে ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে তারা। বিক্ষোভে ফ্রান্সের পতাকা এবং দেশটির প্রেসিডেন্টে এমানুয়েল ম্যাক্রঁর কুশপুত্তলিকা আগুন দিয়ে পোড়ানো হয়েছে। সেই বিক্ষোভ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়েছে। এদিন সকালে দলটির নেতাকর্মীরা ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটে জড়ো হয়ে সমাবেশ করেন। সমাবেশের পর ফ্রান্সের দূতাবাস ঘেরাও করার শ্লোগান তুলে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারিরা ঢাকার শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে অবস্থান নিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তাদের ঘেরাও কর্মসূচি শেষ করেন। ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ রেজাউল করীমসহ দলটির নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। করীম ফ্রান্সের সাথে কূটনেতিক সম্পর্ক ছিন্ন করা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে নিন্দা জানানোর দাবিসহ মোট পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। ইসলামী আন্দোলন মুসলিম দেশগুলোর জোট ওআইসিকেও ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেয়ার দাবি করেছে। দলটি আগামী ২৯ অক্টোবর জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।