shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ঢাকায় ভিস্তারা এয়ারের যাত্রা শুরু বৃহস্পতিবার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ নভেম্বর ২০২০, ১৯:৪৯

ভারতের নতুন এয়ারলাইনস ভিসতারা ঢাকায় ফ্লাইট শুরু বৃহস্পতিবার (৫ নভেম্বর)। এয়ার বাবল চুক্তির আওতায় দুই দেশের মধ্যে এ ফ্লাইট চলবে। ওইদিন দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিসতারার ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিবক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন- ভারতীয় হাইকমিশনার দিরাজ দোরাইস্বামী, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, মেম্বার (অপস) এয়ার কমোডর মো. খালিদ হোসেন, ভিসতারার প্রতিনিধি কাইজাদ পেসি পোস্টওয়াল্লা, ঢাকার জিএসএ মাস ট্রাভেলস অ্যান্ড টুরসের কর্ণধার সোহাগ হোসেন ও বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএস তৌহিদ উল আহসান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ৬০ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে প্রথম ফ্লাইট ঢাকায় অবতরণ করবে এবং ৮০ জন যাত্রী নিয়ে সাড়ে ১০টায় আবার দিল্লি ফিরবে। আপাতত বাবল এয়ার চুক্তির আওতায় সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট চলাচল করবে। আসবে ৯টায়, যাবে ১০টায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।