shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ঢাকায় ভিস্তারা এয়ারের যাত্রা শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ নভেম্বর ২০২০, ১৭:৩০

ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করল ভারতের ভিস্তারা এয়ারলাইনস। বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ভিস্তারার ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। ভিস্তারা এয়ারলাইনস ঢাকা থেকে দিল্লি সপ্তাহে দুইদিন বৃহস্পতিবার ও রোববার চলাচল করবে। টাটা ও সিঙ্গাপুর এয়ারলাইনস যৌথভাবে এই ভিস্তারা এয়ারলাইনস নিয়ে এসেছে বলে জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব দীর্ঘদিনের। দুই দেশে মধ্যে সম্পর্ক অনেক ভালো। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে এই ধরনের সম্পর্ক পৃথিবীর খুব কম দেশের মধ্যে রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।