তরিকুল ইসলাম ও সাদেক হোসেন খোকা স্মরণে মালয়েশিয়ায় দোয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ১ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের মালয়েশিয়া শাখা। করোনাভাইরাসের কারণে এসওপি মেনে রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি জাহাঙ্গীর আলম খাঁন।
কুয়ালালামপুর মহানগর যুবদল সভাপতি শামীম রেজার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- মালয়েশিয়া যুবদলের সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, সুবাং শাখা যুবদল সভাপতি মো. শাহিন আলম, সেরডাং যুবদলের সাবেক সভাপতি নাজমুল হাসান, সিমেনিয়া যুবদলের সভাপতি খালিদ হাসান রিপন, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, কুয়ালালামপুর মহানগর যুবলদের সহ-প্রচার সম্পাদক হারুন-অর রশিদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন- সাদেক হোসেন খোকার জৈষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়। এসময় করোনা আক্রান্ত সকল বিএনপি নেতাদের রোগমুক্তি কামনায়ও দোয়া করা হয়।