shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

চার নেতার প্রতি ৫০ দেশের আওয়ামী নেতাদের শ্রদ্ধা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ নভেম্বর ২০২০, ১৮:৫৭

৩ নভেম্বর জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বিশ্বের ৫০টি দেশের আওয়ামী নেতৃবৃন্দ। মধ্যপ্রাচ্য আওয়ামী পরিবারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) এর সভাপতি প্রফেসর ড. রেজাউল করিম মিলন। সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দ মাসুদ রানা। কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিন ইসলাম মিন্টু দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- জার্মানি আওয়ামী লীগের সভাপতি সাবু চৌধুরী, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশীদ বুলু, ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) এর সাধারণ সম্পাদক এবং মনোহরগঞ্জ উপজেলার চেয়ারম্যান জাকির হোসেন জাকির, নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন তপন, জেদ্দা ফ্রেন্ডস অব বাংলাদেশ (জেদ্দা আওয়ামী লীগ)- এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, উক্ত সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজিউল্লাহ, কুয়েত আওয়ামী লীগের উপদেষ্টা আকবর হোসেন, সৌদি আরব পূর্বাঞ্চল বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী ওয়াহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন, দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার আহমেদ, কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম শরীফ, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী জসিম উদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সভাপতি মোল্লা হক, জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান এবং ইউরোপের বিভিন্ন দেশের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বহির্বিশ্বের ৫০টি দেশের আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সময়ের অভাবে বা সময় স্বল্পতার জন্য অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে উক্ত প্রোগ্রামে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।