বাংলাদেশিদের জন্য খুলল উজবেকিস্তানের শ্রমবাজার
বাংলাদেশিদের জন্য নতুন শ্রম বাজার হিসেবে আবির্ভূত হলো মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান। প্রথমবারের মতো শনিবার দেশটিতে দুই শতাধিক বাংলাদেশি শ্রমিক গেছেন।
আগামী দিনে ধাপে ধাপে আরো শ্রমিক পাঠানো হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট্র সূত্রে জানা যায়, ২৩৯ জন শ্রমিক নিয়ে উজবেকিস্তান এয়ারের একটি বিশেষ ফ্লাইট শনিবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান।
বৈদেশিক শ্রমবাজার বিশেষজ্ঞরা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে উজবেকিস্তানে দক্ষ কর্মী রপ্তানির নতুন বাজারকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন, দক্ষ শ্রমিক রপ্তানি বাংলাদেশের অর্থনীতিতে নতুন বার্তা নিয়ে আসবে।