shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদি আরবে বাংলাদেশি কর্মী নিখোঁজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ নভেম্বর ২০২০, ২০:০৯

সৌদি আরবের জেদ্দায় জাকির হোসেন নামে এক বাংলাদেশিকে খুঁজে পাচ্ছে না তার পরিবার। রোববার (৮ নভেম্বর) জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাকির উদ্দিনকে গত এক বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার মেয়ে। তিনি তার সন্ধানের জন্য অনুরোধ করেন। কনস্যুলেটের উদ্যোগে তার পাসপোর্ট কপি সংগ্রহ করা হয়। তার পাসপোর্ট নম্বর: বিএইচ ০০২৪৬২০। পাসপোর্ট অনুযায়ী, তার বাবার নাম ইয়াকুব আলী এবং মাতার নাম ওয়াহিদা বেগম। তার গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খুলশি গ্রামে। কোনও সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। জরুরি যোগাযোগ: মুহাম্মদ আব্দুল খালেক, অনুবাদক কাম আইন সহকারী। মোবাইল নম্বর: ০৫৩১৮২২৫৫০।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।