shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কাতারে শামস দোহা লিমোজিনের বর্ষপূর্তি অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ নভেম্বর ২০২০, ১৮:০০

প্রবাসী শ্রমিকদের সুযোগ-সুবিধার পক্ষে থাকার প্রত্যাশা নিয়ে কাতারে শামস দোহা লিমোজিনের বর্ষপূর্তি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কাতার বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মিয়া। ই এম আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ভূঁইয়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আল আমিন, আকবর হোসেন বাচ্চুসহ বাংলাদেশ কমিউনিটি কাতারের নেতৃবৃন্দরা। অতিথি হিসেবে আরো যোগ দেয় কাতারে বিভিন্ন কোম্পানিতে কর্মরত প্রবাসী গাড়িচালকেরা। এসময় গাড়িচালকেরা প্রধান অতিথির কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তার সমাধানের আশ্বাস দেন কাতার বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- কাতারে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়ের সমস্যা, প্রবাসী শ্রমিকদের সমস্যা থাকলে তা যেন তার চেম্বারে কাছে তুলে ধরা হয় তিনি তা সমাধান করার চেষ্টা করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।