shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

অবৈধ প্রবাসীদের সুখবর দিল মালয়েশিয়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ নভেম্বর ২০২০, ১৯:৩৪

ddd

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস- এর মধ্যেও প্রবাসীদের জন্য সুখবর আসলো। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য শর্ত সাপেক্ষে বৈধতা দেয়ার ঘোষণা দিল দেশটির সরকার। বৃহস্পতিবার দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানানের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা বিন জয়নুদ্দিন। তিনি বলেন, অভিবাসীদের জন্য দুটি প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে। একটি নিজ নিজ দেশে ফিরে যাওয়া এবং অন্যটি পুনঃস্থাপন প্রক্রিয়ায় বৈধকরণ। ১৬ নভেম্বর ২০২০ থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এ প্রক্রিয়া চলবে বলে জানান তিনি। এ প্রক্রিয়া বাস্তবায়নে কোনও তৃতীয় পক্ষ নয় বরং অভিবাসন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা সম্মিলিতভাবে কাজ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কন্স্ট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল ও কৃষি এই চার সেক্টরে অবৈধরা বৈধতার সুযোগ পাবে এবং কোনও প্রকার এজেন্ট গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। প্রসঙ্গত, দেশটিতে বিভিন্নভাবে আশা এবং এসে অবৈধ হয়ে যাওয়া সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী ইন্দোনেশিয়া এরপর স্থানে রয়েছে বাংলাদেশিদের এর আগে মালয়েশিয়া সরকারের দেওয়া রিয়ারিং প্রোগ্রাম দেওয়ার পরেও দালাল ও বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে বৈধ হতে ব্যর্থ হন অনেক প্রবাসী বাংলাদেশি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।