স্বপ্নের বাংলাদেশ ১৭ ডিসেম্বর ২০২০, ১৭:৩৭
উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২০ উদযাপন করেছে মরিশাসস্থ বাংলাদেশ হাইকমিশন। দিবসটি উপলক্ষ্যে হাইকমিশন প্রাঙ্গণে একটি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভিডিওবার্তা প্রচার করা হয় এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করেন মিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. অহিদুল ইসলাম এবং প্রথম সচিব মৌসুমী ওয়াইজ।
হাইকমিশনার রেজিনা আহমেদ, তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্বাধীনতা যুদ্ধের ৩০ লাখ শহিদসহ সকল বীর মুক্তি যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। বলেন, কোভিড-১৯ মহামারির কারণে সকল দেশ কম বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্ব এবং দৃঢ় মনোবল আমাদের সকলকে এই দুর্যোগ মোকাবেলা করতে সাহস যুগিয়েছে। তারপরও আমাদেরকে সকল দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, পদ্মাসেতু এখন আর শুধুই স্বপ্ন নয়। এটা নিশ্চিত যে, দৃশ্যমান পদ্মাসেতুর অগ্রগতিতে আপনারা সকলেই গর্বিত বোধ করছেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রবাসী বাংলাদেশি শিশু কিশোরদের দেশাত্মবোধক গানের সাথে মনোজ্ঞ নৃত্য সবাইকে মুগ্ধ করে। সেই সাথে পদ্মাসেতুর উপর নির্মিত ভিডিও ক্লিপ প্রর্দশন করা হয়। বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা এবং অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সবাইকে পুরস্কৃত করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com