shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

দুবাইয়ে ‘আল-জারুনি মিডিয়া অ্যাওয়ার্ডে’ভূষিত হলেন মাহাবুব হাসান হৃদয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ জুন ২০১৯, ১৯:০০

আমিরাতে প্রবাসে সাংবাদিকতার পেশাদারিত্ব কর্মকাণ্ড বিশেষ অবদান রাখায় মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আরব আমিরাতের দুবাইয়ের ‘আল-জারুনি মিডিয়া অ্যাওয়ার্ডে’ ভূষিত হলেন আরব আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)-এর উপদেষ্টা ও আরটিভির আরব আমিরাত প্রতিনিধি মাহাবুব হাসান হৃদয়। দুবাইয়ের রাজ পরিবারের সদস্য সামাজিক আইকন, গিনেস রেকর্ড হোল্ডার সুহেল মোহাম্মদ আল-জারুনির প্যালেসে বিশেষ আয়োজনের মধ্যদিয়ে প্রথম সেশনের এ অ্যাওয়ার্ডে ২০১৯ প্রদান করা হয়। আল-জারুনি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক এছাড়া আরব আমিরাতে অবস্থানরত বিভিন্ন দেশের মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ‘আল-জারুনি মিডিয়া অ্যাওয়ার্ডে’ আরো ভূষিত হলেন, গৌরব তানদোন (সনি টিভি), সৈয়দ মোদাছের (৯২ নিউজ), তৌকির আহাম্মেদ (হাম টিভি), আতিয়া মোস্তফা (রয়েল টিভি), রেজোয়ান (জাজবা নিউজ), হাফিজ (হাকাইক নিউজ), আহাম্মেদ (সিন্ধাটিভি), ইউসুফ (ডিটিভি), ফটোগ্রাফার বাবর, সালাউদ্দিন ও সালমান। এ সময় আরিফ জারোয়ানীসহ বিভিন্ন দেশের মিডিয়া ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন। এদিকে মাহাবুব হাসান হৃদয় এ অ্যাওয়ার্ড অর্জনে বাংলাদেশের সম্মান বয়ে আনায় অভিনন্দন জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।