shopner bd
রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ভার্চুয়াল সভা

  হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ২০ ডিসেম্বর ২০২০, ১৮:২০

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ভার্চুয়াল সভা

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় অনলাইন জুম- এর মাদ্ধমে এক ভার্চুয়াল আলোচনা সভায় মিলিত হয়। সভাটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ড. প্রদীপ কর। সভার শুরুতে বঙ্গবন্ধু ও স্বাধীনতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের পক্ষ থেকে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আত্মহুতি প্রদানকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বীর সৈনিক যারা এখনো বেঁচে আছেন তাদের ও তাদের পরিবারের জন্য দোয়া প্রার্থনা করা হয়। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা শরীফ কামরুল আলম হীরা। 

দোয়া অনুষ্ঠান শেষে ড. প্রদীপ কর ভার্চুয়াল সভায় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাগণসহ উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে একে একে বক্তব্য প্রদানের আহ্বান জানান। সভায় অনেক মুক্তিযোদ্ধার উপস্থিতি সভাকে মুক্তিযোদ্ধাদের তারার মেলায় পরিণত করেছিল। সভায় উপস্থিত সকলেই বিশেষ করে মুক্তিযোদ্ধাগণ মুক্তযুদ্ধ সময়কালের গল্পে তাদের বক্তব্যগুলোকে উপভোগ্য ও প্রাণবন্ত করে তুলেছিল। মুক্তিযোদ্ধাগণ তাদের বক্তব্যে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের তালিকা ও রাজাকার আলবদরদের তালিকা যথাযথভাবে প্রণয়ন তরান্বিত করার উপর গুরুত্ব আরোপ করেন এবং প্রবাসী মুক্তিযোদ্ধাদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন দূতাবাসগুলোকে তৎপর হওয়ার বিষয়ে আহ্বান জানান। 

সভায় প্রায় সকলেই তাদের বক্তব্যে বর্তমান সময়ে বাংলাদেশে কিছু স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ী মোর্চা কর্তৃক বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রদান ও তার ভাস্কর্য ভাঙার বিরুদ্ধে তীব্র খুব প্রকাশ করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় এবং সাথে সাথে বঙ্গবন্ধুর প্রতি তাদের অবিচল আস্থা ও ভালোবাসার কথা অবিস্মরণীয়ভাবে স্মরণ করার কথা উল্লেখ করা হয়। বলা হয়, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলা মানেই রাষ্ট্রদ্রোহিতা। 

অলোচনায় যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জুয়েল মোহাম্মদ জামাল, বীর মুক্তিযোদ্ধা মুন্সি বশির উদ্দিন, ছাদেকুল বদরুজ্জামান পান্না, অ্যাড. শাহ মো. বখতিয়ার, শরীফ কামরুল আলম হীরা, এমএ করিম জাহাঙ্গীর, অধ্যাপিকা শাহনাজ মমতাজ, আক্তার হোসেন, জামাল হোসেন, শাহিদুল ইসলাম প্রমুখ।

কনফারেন্সে আরও সংযুক্ত ছিলেন- ইঞ্জি. মোহাম্মদ আলী সিদ্দিকী, হিন্দোল কাদির বাপ্পা, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মোহাম্মদ ইলিয়ার রহমান, সুবল দেবনাথ, রমেশ নাথ, মেজবা আহমেদ, ফরিদ আলম, জালালউদ্দিন জলিল, কায়কোবাদ খান, আশাফ মাসুক, জাকির হোসেন হিরু ভূইয়া, আশরাফ উদ্দিন, মোল্লা মাসুদ, ইঞ্জি. মিজানুল হাসান, দেলোয়ার মোল্লা, টি মোল্লা, উৎফত মোল্লা, সিবুল মিয়া, নাদের আলী মাস্টার, রহিমুজ্জামান সুমন, রিণ্টু লাল দাস, ফরিদা আরভি, আতাউর রহমান তালুকদার, হেলেমউদ্দিন, ইফজাল চৌধূরী, জামাল বস্ক, আলীমউদ্দিন, শারমিন তালুকদার, রাহিমুল হুদা, রুমানা আখতার, ইঞ্জি. হাসান, মনজুর চৌধূরী, শেখ জামাল হোসেন, মো. মাঈনুদ্দিন, মিজানুর চৌধূরী। 

ভবিষ্যতের আওয়ামী লীগকে আরও জোরদার ও সুসংগঠিত করার বিষয়ে মতামত ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।