হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ২১ ডিসেম্বর ২০২০, ১৭:২৩
বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের (বাফি) নতুন চেয়ারম্যান জহিরুল হক ভূঁইয়া মুকুল। গত ১২ ডিসেম্বর বাফির এক বৈঠকে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব্বীর আহমেদ চেয়ারম্যান পদ থেকে অব্যহতি নেয়ার ঘোষণা দেয়ায় পর নতুন চেয়ারম্যান হিসেবে বায়োটেক সায়েন্টিস্ট জহিরুল হক ভূঁইয়ার নাম প্রস্তাব করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। ২০২১ সালের জানুয়ারির ১ তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব্বীর আহমেদকে সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, বাফির জন্মলগ্ন থেকে বায়োটেক সায়েন্টিস্ট জহিরুল হক ভূঁইয়া পরিচালক ও নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। বৈঠকে অংশগ্রহণ করেন পরিচালক আকবর হায়দার কিরণ, মুজিবুর রহমান দুলাল, ফারুক আহমেদ, নূর হোসেন, জুবায়ের খান, মুশফিক মুশু, আকতার হোসেন, মনজুর আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন পরিচালক মশিউর রহমান।
যুক্তরাষ্ট্রে বাফি একটি সামাজিক সংগঠন। ‘হেল্পিং হিলিং অ্যান্ড কেয়ারিং’ এই স্লোগানেই মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানোই বাফির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। করোনা মহামারির এই সময়ে বাফির পক্ষ থেকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে খাদ্যসামগ্রী, মাস্ক, নগদ অর্থসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। গত এক যুগেরও বেশি সময় ধরে বাফি নীরবে নিভৃতে দেশে ও প্রবাসে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
বাফি উত্তর আমেরিকার সর্ববৃহৎ সংগঠন ফোবানার অন্তর্ভুক্ত একটি রেজিস্টার্ড সংগঠন ও ভোটার। বাফির চেয়ারম্যান জহিরুল হক মুকুলের জন্ম বাংলাদেশে। তার পিতৃনিবাস কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বড় ঘাগটিয়া গ্রামে। জন্মলগ্ন থেকেই বাবার চাকরির সুবাদে ঢাকার আগারগাঁও ও মহাখালীতে তার বেড়ে উঠা। তার পিতা মো. ইনামুল হক ভূঁইয়া ছিলেন সরকারি চাকরিজীবী, আর মাতা মুছা. সাজেদা খাতুন গৃহিণী।
তিনি ১৯৮৪ সালে মহাখালী মডেল হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৮৬ সারে সরকারি তিতুমীর কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স করেন। তারপর দুই বছর এসিআই এবং লিব্রা ফারমাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করেন। ১৯৯৬ সালে উচ্চশিক্ষার্থে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি নিউইয়র্ক স্টেটের সিটি ইউনিভার্সিটি থেকে আবারও প্রাণ রসায়ণে মাস্টার্স করে Wyeth pharmaceutical কোম্পানির ভ্যাকসিন ডিপার্টমেন্টে বিজ্ঞানী হিসেবে যোগদান করেন।
জহিরুল হক ভূঁইয়া Amgen, Vertex, Endopharmaceutical, Alnylam Pharmaceutical Company গুলোতে Scientist and Quality Assurance Manager হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি Adesis Inc, (A Universal Dispaly Comoany) কোম্পানিতে Head of Quality Assurance হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি একজন বায়োটেক সাইন্টিস্ট। বর্তমানে তিনি স্ত্রী নিম্মী, দুই ছেলে ইনাম এবং এহসান কে নিয়ে আমেরিকার পেনসিলভেনিয়ার গ্লেন মিলস সিটিতে বসবাস করছেন। কাজের ফাঁকে ফাঁকে পরিবেশ, বিশ্বের চলমান ঘটনা প্রবাহ এবং কাব্য নিয়ে লেখালেখি করেন। তার প্রকাশিত প্রথম কবিতার বই ‘বিবাগী হৃদয়’। তিনি বর্তমানে ৩৫তম ফোবানার ২০২১ DE/PA Region এ সমন্বয়কের দায়িত্বে আছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com