কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ২৩ ডিসেম্বর ২০২০, ১৯:৫৮
মিশিগান মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা, বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আল মামুর মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান এবাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে আওয়ামী পরিবার।
শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য, মিশিগান স্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতিখালেদ আহমদ, মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন, সহ-সভাপতি বাবুল আহমদ বাচ্চু, সহ-সভাপতি আজাদ খান, আব্দুল মালেক, মোহাম্মদ তুহিন চৌধুরী, মিশিগান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব, যুগ্ম সাধারণ সম্পাদক মীজান মিয়া জসিম, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, সাব্বির আহমদ, দপ্তর সম্পাদক এডভোকেট নুরুল হাসান পারভেজ প্রমুখ।
নিহতের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তারা বলেন, উনার মৃত্যুতে মিশিগানের আওয়ামী লীগ পরিবার হারাল একজন সত্যিকারের অভিভাবককে, যা কখন পূরণ হওয়ার নয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com