সৌদি আরব প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২০, ১৮:৩৫
রিয়াদ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামন ভুঈঁয়া ইলিয়াছকে কমিটির সাধারণ সম্পাদকের পূর্ণাঙ্গ দায়িত্ব দেয়া ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। রিয়াদ আওয়ামী যুবলীগের উদ্যোগে রিয়াদে সালিমার পার্টি সেন্টারে এ সভা হয়।
রিয়াদ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইঁয়া ইলিয়াছ ও সাংগঠনিক সম্পাদক আজিজ তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি ছিলেন- সিনিয়র সহসভাপতি কামাল পাটোয়ারী, প্রধান অতিথি ছিলেন- মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন- সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- রিয়াদ আওয়ামী পরিষদের সাংগঠনিক সম্পাদক আলী নুর ইসলাম রনি, কৃষক লীগের আহ্বায়ক গিয়াস মজুমদার, যুবলীগের সহসভাপতি সাইফুল খন্দকার, রুবেল হোসেন, সোহরাব হোসেন, নাজিম উদ্দিন, ইকবাল হোসেন প্রমুখ।
আরো বক্তব্য রাখেন- যুবলীগের যুগ্ম সম্পাদক হাসান চৌধুরি, রাসেদ চৌধুরি। সূচনা বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক জাকেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামন রাসেল, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন এ্যানি, হোসাইন সোহেল, আইন সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, রাজিব চৌধুরি, মুন্সি আব্দুল মতিন, আনোয়ার টুটুল প্রমুখ।
বক্তারা বলেন- নতুন সাধারণ সম্পাদকের নেতৃত্বে রিয়াদ যুবলীগ আরো গতিশীল হবে। তিনি আওয়ামী লীগের ক্রান্তিকালে বিএনপি সরকারের সময়কালে রিয়াদের বুকে মুজিব সৈনিকের দায়িত্ব পালন করেন। তখনকার সময়ে আজকের যারা ৩/৪ বছর যাবত নব্য মুজিব কোটধারী কোনও নেতা ছিলেন না। আজকের নব্য বহু মুজিব সৈনিক বিএনপির পতাকাতলে ছিলেন। নতুন দায়িত্বপাওয়া আসমাদুজ্জামান ভুইঁয়া ইলিয়াছ সেই সময়ে প্রতিবাদী ত্যাগি নেতা ছিলেন। নতুন পুরতান সবাইকে নিয়ে মুজিবীয় পথ চলতে চান।
বক্তারা আরো বলেন- কিছু আওয়ামী প্রবাসী নেতারা বিএনপি- জামাত-মৌলবাদীদের সাথে চলেন। অনেক বছর যাবত নানান অজুহাতে গোপনে আশ্রয় প্রশ্রায় দেয়। তাদের প্রতি শতর্ক বাণী উচ্চারণ করেন যুবলীগ নেতারা। সকল জেলার মুজিব সৈনিকদের খুঁজে খুঁজে রিয়াদ যুবলীগ নতুন উদ্যোমে চলতে চায়। সকলের দোয়া কামনা করেন।
মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা আরো বলেন- মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের যারা অসম্মান করেন। যারা রাজাকার তালেবাবান মৌলবাদ তারাই কেবল বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অমর্যাদা করছে। মুজিব সৈনিকরা অনেক সহ্য করেছেন, আর নয়। এবার প্রতিহতের পালা। ক্যালেন্ডারের পাতার মতো মহান ১৯৭১ ও ২০২১ সালের ক্যালেন্ডার চিত্র একই। সুতরাং ’৭১-এর পরাজিত শক্তির নতুন শাবকরা অবারও পরাজিত হয়েছে। যুবলীগের হুমকিতেই শাপলা চত্বরের মতো লুকিয়ে গেছে। আবার ছোবল দিলে পেয়ারে পাকিতে পাঠানো হবে। প্রবাসের যুবলীগসহ আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ থেকে নব্য রাজাকার শাবক মৌলবাদকে প্রতিহত করতে হবে। বিজয় দিবসে এই হোক অঙ্গীকার। সভাশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com