সৌদি আরব প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২০, ১৬:৩২
দেশ স্বাধীন করেছে বীর মুক্তিযোদ্ধারা। দেশ গঠনে ভূমিকা রাখছে প্রবাসীযোদ্ধারা। রাষ্ট্র ও সরকার দেশের বীর সূর্য সন্তানদের জন্য তাদের পরিবারের জন্য বঙ্গবন্ধু থেকে শুরু করে তার কন্যা শেখ হাসিনার সরকার যথাসাধ্য চেষ্টা করছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে পুনর্বাসন থেকে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। আগামী দিনে আরো দিবেন। দেশ বিদেশের সকলেই তা চায়।
কিন্তু আধুনিক বাংলাদেশ গঠনে উন্নয়নে দেশের অর্থ নীতির মেরুদণ্ড তৈরী করতে প্রধান ভূমিকা রাখছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। আমাদের অবদানকে ছোট করে দেখার সুযোগ নাই। মুক্তিযোদ্ধাদের ন্যায় প্রবাসীযোদ্ধাদের অন্তিম যাত্রায় রাষ্ট্রীয় মর্যাদার দাবিসহ আবাসিক-শিক্ষা সেক্টরের সুবিধাগুলো প্রবাসীদের প্রাপ্য ও অধিকার।
মহান বিজয় দিবসের আলোচনা সভায় সংগঠনের সভাপতি, প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল বশির এ দাবি জানান।
আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশের ৫০তম মহান বিজয় দিবস উদযাপন করেছে কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগ, সৌদি আরব শাখা। ’৭১ এর মুক্তিযোদ্ধাদরে গভীর শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের আলোচনা করা হয় রিয়াদের তাজ রেস্টুরেন্টে।
কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের সহ সভাপতি এইচ এম আলমগীর ও সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেনের যৌথ সঞ্চালনায় সভার সভাপতি ছিলেন- সংগঠনের সভাপতি সাংবাদিক আবুল বশির। প্রধান অতিথি ছিলেন- আয়োজক সংগঠনের উপদেষ্টা, রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও মনোহরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী নন্দ লাল সরকার, আব্দুর রশিদ ভুইঁয়া, এনামুল হক ভুইঁয়া প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন- শাহাদত হোসেন, শাহ মহিউদ্দিন মোল্লা, সুমন খান, আহমেদ ভুঈঁয়া পেয়ার, আওলাদ হোসেন, আব্দুল ওহাব, আশ্রাফ ও জসিম।
বক্তারা বলেন- দেশের উন্নয়ন বানচাল করতে বিএনপি জামাত মৌলবাদ নানান ষড়যন্ত্র করছে। ফেসবুকে অপপ্রচারের জবাব দিয়ে মৌলবাদ প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করতে হবে।
বিজয় দিবসের সভায় পবিত্র কোরআন তেলোয়াতসহ দেশ জাতি ও মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া পরিচালনা করেন আওয়ামী নেতা জমিস উদ্দিন মিলন।
দেখুন ভিডিও...
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com