সৌদি আরব প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২০, ১৭:১১
সৌদি আরব প্রবাসী বৃহত্তর ফরিদপুর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী বৃহত্তর ফরিদপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম মাদবর ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল মোড়লের যৌথ সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা সভার সভাপতি ছিলেন- সংগঠনের সভাপতি এসকান্দার আলী খান। প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি সাবেক ছাত্রলীগ নেতা ডাক্তার কাজী মাসুদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- আয়োজক সংগঠনের সহসভাপতি মো. সানাউল্লাহ সানু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম মাদবর, সহসভাপতি বাচ্চু মিয়া, বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক বাহরাইন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কাইছারুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক জহির শেখ, সহসভাপতি আলমগীর ফকির, শাহ আলম খান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন- আরাফাত রহমান, ফরহাদ মুন্সি, মাহফুজ, ঠান্ডু মিয়া ও খলিল দেওয়ান।
বক্তারা বলেন- মুজিব বর্ষের মেয়াদ বাড়ানো হয়েছে। সবাইকে নতুন বছর ও সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানাই। জামাত বিএনপি মৌলবাদীরা দেশের উন্নয়ন থামাতে সেনাবাহিনিকে নিয়ে ষড়য়ন্ত্র শুরু করেছে। ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করছে। ফেসবুক এখন জামাত বিএনপির কাছে বিক্রি হয়েছে। মুজিব সৈনিকরা কমেন্ট করলেই ২৪ ঘণ্টার সাসপেন্ড করে। কিন্তু বিএনপি জামাতের আইডিগুলো ব্যান্ড হয় না। প্রবাসী আওয়ামী পরিবারকে ফেসবুকে শতর্ক থাকতে হবে। ভাস্কর্য বিরোধীদের প্রতিহত করতে হবে। আওয়ামী লীগের ভিতর ভাস্কর্য বিরোধী যারা ঘাপটি মেরে আছে, তাদেরকে সংগঠন থেকে বিতারিত করতে হবে। না হয় খুনি মোস্তাকিদের মতো আওয়ামী লীগকে কামড় দিবে।
পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বিজয় দিবসের আলোচনা সভা শুরু হয়। মুক্তিযুদ্ধের বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com