shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

রিয়াদে কুমিল্লা প্রবাসী সোসাইটির সাংগঠনিক সম্পাদক পাপ্পুকে বিদায় সংবর্ধনা

  মো. রুস্তম খাঁন, সৌদি আরব ০২ জানুয়ারি ২০২১, ১৮:১৮

রিয়াদে কুমিল্লা প্রবাসী সোসাইটির সাংগঠনিক সম্পাদক পাপ্পুকে বিদায় সংবর্ধনা

রিয়াদে কুমিল্লা প্রবাসী সোসাইটির উদ্যোগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক পাপ্পু ফাইনাল এক্সিটে দেশে চলে যাওয়ার কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে শিফা হাইয়াল মাছানা নামক স্থানে সোসাইটির সভাপতির ফ্যাক্টরির হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

কুমিল্লা প্রবাসী সোসাইটির উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আলী আশ্রাফ আসুর সভাপতিত্বে তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক রুস্তম খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- কুমিল্লা প্রবাসী সোসাইটি কল্যাণ ফান্ডের প্রধান নূরে আলম, কম্পিউটার ক্লাবের প্রধান আইটি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম ভূইয়া, উপদেষ্টা সাংবাদিক আবুল বশির, রেজাউল করিম, জামরুল ইসলাম, নূরুল আমিন,মীর হোসেন, আবুল হাসেম,ফিরোজ আহমেদ,শেখ জামাল, আরিফুর রহমান টিটু, জাহাঙ্গীর আলম, আবু মূসা,সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়, মীর্জা কামাল, আনোয়ার হোসেন, আক্তার হোসেন, নূর মোহাম্মদসহ আরো অনেকে।

বিদায়ী কুমিল্লা প্রবাসী সোসাইটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক পাপ্পুর হাতে সামষ্টিকভাবে বিদায়ী স্মারক লিপি, ক্রেস্ট, ফুলের তোরাসহ বিভিন্ন গিফট সামগ্রী তুলে দেওয়া হয়। 

পরিশেষে কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি নূরুল ইসলাম নূরুর জন্মদিন উপলক্ষে মাওলানা আব্দুস সালাম দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।