shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি প্রার্থী সোমা

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ১১ জানুয়ারি ২০২১, ১৯:৪৩

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি প্রার্থী সোমা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সিটি কাউন্সিল ডিস্ট্রিক-২৪ কুইন্স এর বিশেষ নির্বাচনে প্রার্থী এটর্নি সোমা সাঈদ। কুইন্স কাউন্টি ওমেন’স বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট সোমা সাঈদের প্রতি বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ব্যাপকভাবে সমর্থন জানিয়েছেন। 

সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্য নিবেদিত প্রাণ সোমার প্রতি বিভিন্ন মহল থেকে জানানো হয়েছে অভিনন্দন। কাউন্সিল মেম্বার ররি ল্যান্সম্যান গভর্নরের কার্যালয়ে বিশেষ পরামর্শকের দায়িত্ব থেকে পদত্যাগ করায় এই পদটি শূন্য হয়। ফলে এই পদে আগামী ২ ফেব্রুয়ারি বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বিজয়ী প্রার্থী ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত কাউন্সিল মেম্বার হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ বারো বছর বয়সে যখন আমেরিকা আসেন তখন থেকেই কুইন্সে বসবাস করছেন। এতে কুইন্সের মানুষের সাথে তার এক আত্মিক বন্ধন গড়ে উঠে। নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, ছোট-বড় নির্বশেষে সকলের প্রতিই সহযোগিতার হাত বাড়িয়ে দেন সোমা সাঈদ। মানব সেবা তার সহজাত প্রবৃত্তি। আইন অধ্যয়নের পর এটর্নি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় কমিউনিটির লোকজন আরোও ব্যাপক সহযোগিতা পেতে থাকেন সোমা সাঈদের কাছ থেকে। তিনি তার দায়িত্ববোধকে কমিউনিটির প্রতি দায়বদ্ধতায় রূপান্তর করেন। যার ফলে বিভিন্ন সময়ে জনগণের শিক্ষা, চাকরি, ক্ষুদ্র ব্যবসা, গৃহায়ন প্রভৃতি মৌলিক অধিকার আদায়ে আলবেনীতে ছুটে যান বার বার।

একদিকে যেমন এটর্নি হিসেবে অন্যদিকে কুইন্স কাউন্টি ওমেন’স বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন সোমা সাঈদ। তার প্রসংসিত অসংখ্য কাজের মধ্যে রয়েছে, ২০০৮ সালের মন্দাকালীন সময়ে উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন, ২০১৭ সালের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ, সাম্প্রতিক পেন্ডামিক পরিস্থিতিতে জনসাধারণের সহায়তায় বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা। তাছাড়া বিভিন্ন মিডিয়াতে আইনী সহায়তা ও অধিকার ভিত্তিক পরামর্শ প্রদান করেন তিনি। এতে সাধারণ মানুষ বিভিন্ন ভাবে উপকৃত হন। এ বিষয়ে এটর্নি সোমা সাঈদ বলেন, আমি সব সময় আমার কমিউনিটির সবার জন্য সেবা ও সহযোগিতা করে আসছি। করছি এবং করে যাবো।

এটর্নি সোমা সাঈদ কুইন্স ডিস্ট্রিক-২৪ এর বিশেষ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করায় বাঙালি কমিউনিটিতে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এশিয়ান কমিউনিটিতেও সোমা সাঈদের পেশাগত ও সামাজিক যোগাযোগ থাকায় যথেষ্ট ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এছাড়া আমেরিকান কমিউনিটিতেও সোমা সাঈদের রয়েছে বিশেষ যোগাযোগ এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। ফলে তাদের মধ্য থেকেও আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। সোমা সাঈদ লোকাল সাপোর্ট ম্যাটারেও যথেষ্ট এগিয়ে আছেন বলে জানা যায়। আর লোকাল সাপোর্ট ম্যাটার মানেই ডোনেশন, ভলান্টিয়ার যা বাস্তবিক অর্থে ভোট হিসেবেই বিবেচিত হয়। সুতরাং তার জয়ের পাল্লা ভারী বলেই মনে হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।