শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ১১ জানুয়ারি ২০২১, ২০:১৬
এখনও মন্দাভাব কেটে উঠেনি ব্যবসা প্রতিষ্ঠানের। দীর্ঘ ১০ মাস মহামারি প্রাদুর্ভাবের কারণে স্তব্ধ হাট বাজারগুলো, নেই ক্রেতাদের ভীড়, বেচাকেনা। আশানুরূপ না হওয়াতে লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়ীদের।
কুয়েত সরকারের ঘোষিত ৫ম ধাপের মধ্যে ৪র্থ ধাপের কার্যক্রম শুরু হলেও ব্যবসায়ীরা তাদের বেচাকেনায় মন্দাভাব কাটেনি বলে ক্ষোভ প্রকাশ করেন। লোকশান গুনতে হচ্ছে তাদের।
কুয়েতের ফরওয়ানিয়া আরবিদ মার্কেটটি নারীদের পোশাক বিক্রির জন্যা প্রসিদ্ধ। এখানকার অধিকাংশ ক্রেতাই স্থানীয় নাগরিক। তাছাড়া সৌদি, দুবাই বাহরাইন থেকেও নারী ক্রেতারা এই মার্কেটে কেনাকাটা করতে আসেন।
প্রতিমাসের দোকাভাড়াসহ কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। আবার অনেকে নিজেদের প্রতিষ্ঠিত দোকান পাট বিক্রি করে দেশে চলে যাচ্ছেন। এমতাবস্থায় প্রবাসী ব্যবসায়ীরা সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাস যেন ব্যবসায়ীদের দুর্দিনে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন এটাই তাদের প্রাণের দাবি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com