shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ১৩ জানুয়ারি ২০২১, ১৭:৪৪

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

১০ জানুয়ারি বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। এইদিনে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন। বাঙ্গালি অর্জন করেছিল বিজয়ের পূর্ণতা।

এই পূর্ণতায় জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের বিভিন্ন সঠিক তথ্য ভিত্তিক তাৎপর্যপূর্ণ আলোচনা করেন- প্রধান অতিথি রাজনীতিক, গবেষক, লেখক ও সাংবাদিক সুভাশ  সিংহ রায়। তিনি তার বক্তব্যে ঐতিহাসিক ১০ জানুয়ারির পেক্ষাপট তুলে ধরেন।

স্থানীয় সময় রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে দিবসটি পালন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী  পরিবার। অনুষ্ঠানের সকল শহীদের উদ্দেশে এক মিনিট নিরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সভায় সভাপতি ছিলেন- শরিফ কামরুল আলম হিরা এবং পরিচালনা করেন অ্যাড. শাহ মো. বখতিয়ার। আলোচনায় অংশগ্রহণ করেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মেরাজ, বীর মুক্তিযোদ্ধা ড. প্রদিপ কর, বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, বীর মুক্তিযোদ্ধা মিজান চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাদেকুল বদরুজ্জামান পাননা, আশরাফুল হক, এমএ করিম জাহাঈীর, অ্যাডভোকেট নিজাম উদিদন, জালাল উদ্দিন জলিল, কায়কোবাদ খান, মো. নাদের মাস্টার এবং উপস্তিত ছিলেন- আখতার হোসেন, কায়কোবাদ খান, হাসান জিলানী, এম আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বসির উদ্দিন, শহিদুল ইসলাম, মো. কালাম প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।