shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

সাংবাদিক মিজানুর রহমানের স্মরণে বাহরাইনে আলোচনা সভা

  নাইমুর রহমান শান্ত, বাহরাইন ১৭ জানুয়ারি ২০২১, ২০:২৩

সাংবাদিক মিজানুর রহমানের স্মরণে বাহরাইনে আলোচনা সভা

বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খাঁনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন।

শুক্রবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৪টায় বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের উদ্যোগে বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খাঁনের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন- বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমদ।

অনুষ্ঠান ২টি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে আলোচনা সভায় অনলাইনে যোগ দেন প্রথম আলোর সাবেক সিনিয়র রিপোর্টার, ব্র্যাকের অভিবাসন বিষয়ক প্রধান শরিফুল হাসান ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম সৌদি আরবের সভাপতি ও আর টিভির ব্যুরো চিপ মোহাম্মদ আবুল বশির।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের অর্থ বিষয়ক সম্পাদক নজির আহমদ। আরো বক্তব্য রাখেন- সংগঠনটির সদস্য সাংবাদিক নাইমুর রহমান শান্ত, সাংবাদিক মোফাজ্জল হোসেন লিটন, শাহীন শিকদার প্রমুখ।

শরিফুল হাসান তার বক্তব্যে সাংবাদিক মিজানুর রহমান খাঁনের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন স্মৃতি চারণ করেন। তিনি বলেন, মাত্র তিপ্পান্ন বছর জীবনে মিজান ভাই সাংবাদিকতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আইন, সংবিধান সকল ক্ষেত্রে ছিল তার অগাধ জ্ঞান। মিজান ভাই ছিলেন একজন নির্ভীক, সৎসাহসী বহু গুণে গুণান্বিত একজন সাংবাদিক। তাকে হারনো সাংবাদিকতার জন্য একটি অপূরণীয় ক্ষতি।

সভাপতির বক্তব্যে বশির আহমদ বলেন, মিজান ভাইয়ের সাথে সরাসরি দেখা না হলেও তার লিখা পড়ার সুযোগ হয়েছে। তাতে বিস্মিত না হয়ে পারি না, সর্বক্ষেত্রে ছিল তার অগাধ বিচরণ। মিজানুর রহমান খাঁনের চলে যাওয়ার শূন্যতা বাংলাদেশের সংবাদমাধ্যমের অপূরণীয় ক্ষতি। আমরা এই মহান সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা করি এবং মহান রবের কাছে প্রার্থনা করি তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দান করার জন্য।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সদস্য মোফাজ্জল হোসেন লিটন- এর পরিচালনায় মোনাজাত করা হয়। এতে মিজানুর রহমান খাঁনসহ করোনায় মারা যাওয়া সকলের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ, জাতি ও প্রবাসীদের করোনা মহামারি থেকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।