shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে সুক আল ওয়াতানিয়া মার্কেট, লোকসান গুণছে বাংলাদেশি ব্যবসায়ীরা

  শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ২০ জানুয়ারি ২০২১, ১৯:৪৭

কুয়েতে সুক আল ওয়াতানিয়া মার্কেট

কুয়েত সিটির বাংলাদেশি অধ্যুষিত সুক আল ওয়াতানিয়া মার্কেটটি বাংলাদেশিদের কেনা কাটার প্রাণকেন্দ্র। বিশেষ করে ছুটির দিনে এই মার্কেটে সকল প্রবাসীরা কেনা কাটা করতে আসেন। 

করোনা মহামারির কারণে এই মার্কেটটিতে বেচাকেনা আগের মতো নেই, ফলে ক্রেতাশূন্য মার্কেটটিতে লোকসান গুণছে ব্যবসায়ীরা। নেই আগের মতো কেনাকাটায় ধুম। একদিকে, যেমন দোকান ভাড়া পরিশোধ করতে হয়, তেমনি কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।

তারা বলেন, দীর্ঘদিন কর্মহীন প্রবাসীরা বেকার হয়ে পড়ায় কেনাকাটা আগের মতো আর করছেন না, যার ফলে- এর  প্রভাব পড়েছে তাদের ব্যবসায়। 

তারা মনে করেন, করোনা মহামারির সংকট কেটে গিয়ে অতি শীঘ্রই ব্যবসায় কেনাকাটার প্রাণচাঞ্চল্য আবারো ফিরে আসবে। যেমনটি বলছিলেন, ব্যবসায়ী মাসুম, আবুল কালাম ও আলাউদ্দি।     

এই মার্কেটে প্রায় তিন শতাধিক ব্যবসায়ী রয়েছেন, যারা নিজেদের ভাগ্য পরিবর্তনে সাধারণ শ্রমিক থেকে হয়েছেন উদ্যোক্তা। একদিকে নিজেরা যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, তেমনি অনেককেই স্বাবলম্বী করে তুলেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।