shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

লিসবনে এক বাংলাদেশিকে ছুরিকাঘাত করল আরেক বাংলাদেশি

  মো. রাসেল আহম্মেদ, লিসবন, পর্তুগাল ২০ জানুয়ারি ২০২১, ২০:৩৮

লিসবনে এক বাংলাদেশিকে ছুরিকাঘাত করল আরেক বাংলাদেশি

পর্তুগালের লিসবনের ডাউন টাউনের ব্যস্ততম সড়ক রুয়া দো প্রাতায় নিজ বাসায় এক বাংলাদেশির দ্বারা আরেক বাংলাদেমি মারাত্মকভাবে ছুরিকাঘাতে জখম হয়েছেন। অনিক নামের সেই ভিকটিম বর্তমানে লিসবনের একটি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। তার বাড়ি মাদারীপুরের সদর থানায় বলে নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এই ঘটনার পরে পুলিশ বাসা এবং সড়কটি অবরুদ্ধ করে রাখে।

প্রসঙ্গ, গত বছরের একই দিনে পর্তুগালে বসবাসরত বাংলাদেশি দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যা পর্তুগালের জাতীয় টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়।

ঠিক একই মাসের একই তারিখে একজন বাংলাদেশি কর্তৃক অপর বাংলাদেশিকে তুচ্ছ ঘটনা নিয়ে শরীরে কমপক্ষে সাতটি ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করা হয়েছে বলে জানা গেছে। তারা দু’জন একই বাসায় বসবাস করছিলেন। তবে ঠিক কি কারণে এমন ঘটনা তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

এই ঘটনা নিয়ে পর্তুগাল প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে লিসবনে বাংলাদেশ কমিউনিটি জন্য বড় অশনি সংকেত হিসেবে দেখছেন। বিগত কয়েক দশকে বাংলাদেশিরা দেশটিতে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। কিন্তু সাম্প্রতিক কিছু কাজকর্ম কমিউনিটিকে স্থানীয় প্রশাসনের কাছে প্রশ্নবিদ্ধ করছেন বলে অনেকেই মনে করছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।