শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ২৫ জানুয়ারি ২০২১, ১৭:৫৮
কুয়েত সিটির রাজধানী রেস্টুরেন্টে শুক্রবার (২২ জানুয়ারি) কুমিল্লার বুড়িচং উপজেলাধীন মিথলমা সমাজ কল্যাণ ট্রাস্ট, কুয়েত শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মাহাদী মোহাম্মদ মাহিদ, প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন, আবু ইউসুফ, জয়েল রান, খোরশেদ আলম আলামিন বিন আশরাফসহ আরো অনেকে।
বক্তারা সমাজের গরীব, অসহায়দের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বলেন, তারা সদা সমাজ সেবামূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।
সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকে সফলতার সাথে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তারা বলেন, মিথলমা সমাজ কল্যাণ ট্রাস্ট একটি সেবামূলক প্রতিষ্ঠান, সমাজের কল্যাণে কাজ করে থাকে, সংগঠনটির মূল উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেকার যুবকের দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান করা।
তারা আরো জানায়- দেশের করোনা মহামারিতে গ্রামের অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সংগঠনটি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com