কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ২৬ জানুয়ারি ২০২১, ২০:৩০
বাংলাদেশি-আমেরিকান ফারাহ্ আহমেদকে বাইডেন প্রশাসনে পল্লী উন্নয়ন সচিবালয়ের অধীনে স্টাফ প্রধান করা হয়েছে।
ফারাহ্ আহমেদ কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। ফারাহ আহমেদ ড. মাতলুব আহমেদ ও ড. ফেরদৌস আহমেদের কন্যা।
তারা দু’জনেই আমেরিকায় প্রফেসর হিসেবে নিয়োজিত আছেন। ফারাহ্ আহমেদের নানা ড. আব্দুল বাতেন খান বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। ফারাহ আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের ভাগ্নি। এত উঁচু পদে কোনও বাংলাদেশির এটাই প্রথম নিয়োগ বলে জানা গেছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com