shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম অ্যাটর্নি হতে যাচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত সায়মা

  হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ২৭ জানুয়ারি ২০২১, ১৮:৪৪

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম অ্যাটর্নি হতে যাচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত সায়মা

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম অ্যাটর্নি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত সায়মা মোহসিন। তিনি মিশিগানের ডেট্রয়েটের বর্তমান অ্যাটর্নি ম্যাথু সিনডারের স্থলাভিষিক্ত হবেন। 

যুক্তরাষ্ট্রের প্রতিটি জেলার প্রধান কেন্দ্রীয় আইন প্রয়োগকারী কর্মকর্তা হলেন অ্যাটর্নিরা। এ ছাড়া দেওয়ানি মামলাগুলোতে যেখানে সরকার একটি পক্ষ, তাতেও যুক্ত থাকেন তারা।

মিশিগানের বহুল প্রচারিত পত্রিকা ডেট্রয়েট ফ্রি প্রেস জানিয়েছে, ২ ফেব্রুয়ারি নিজের দায়িত্ব বুঝে নেবেন ৫২ বছর বয়সী সায়মা মোহসিন।

এশীয় বংশোদ্ভূত একজন অভিবাসী হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদে তিনি বৈচিত্র্য নিয়ে আসবেন বলে মনে করা হচ্ছে। রাজ্যের পূর্বাঞ্চলের প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা হবেন তিনি।

এর আগে মার্কিন অ্যাটর্নি অফিসের সহিংস ও সংঘবদ্ধ অপরাধ ইউনিট, ড্রাগ টাস্কফোর্স, সাধারণ অপরাধ ইউনিট ও মার্কিন বিচার মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন সায়মা।

দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) জানিয়েছে, কোনো মুসলিম মার্কিন অ্যাটর্নি কিংবা ভারপ্রাপ্ত অ্যাটর্নির বিষয়ে তারা অবগত না।

মিশিগানে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান রয়েছেন। বেশ কয়েকটি মসজিদও রয়েছে। স্থায়ী অ্যাটর্নি হিসেবে মনোনীত হতে সিনিটের অনুমোদন লাগবে সায়মা মোহসিনের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।