স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ জানুয়ারি ২০২১, ২০:১১
দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে মো. জাহাঙ্গীর আলম লিটন (৩৮) নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাতে জোহানেসবার্গে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম লিটন নোয়াখালীর কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর গ্রামের আলমগীর ড্রাইভার বাড়ির মৃত সামছুল হকের ছেলে। তিনি দুই মেয়ের জনক।
ওই হামলায় আহত হয়েছেন লিটনের বড় ভাই মনির হোসেন (৪০)। তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের আরেক বড় ভাই মো. আলমগীর হোসেন জানান, জোহানেসবার্গে মনিরের দোকানের ভিতরে গিয়ে দুই ভাই কথা বলছিল। এসময় ৪-৫ জন সেই দেশি কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী দোকানে এসে মনিরের ওপর হামলা চালায়।
এসময় দুই ভাই তাদের প্রতিরোধ করার জন্য সন্ত্রাসীদের সাথে ধস্তাধস্তি শুরু করে। এর একপর্যায়ে মনিরের মাথায় বন্দুক দিয়ে আঘাত করলে মনির রত্তাক্ত অবস্থায় দৌঁড়ে পালিয়ে গেলেও সন্ত্রাসীদের হাতে আটক হয়ে যায় লিটন। পরে সন্ত্রাসীরা দোকানের সামনের রাস্তায় নিয়ে লিটনের বুকে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে লিটনের অকাল মৃত্যুতে এলাকায় ও পরিবারে চলছে শোকের মাতম। স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী সারমিন আক্তার, চোখ দিয়ে পানি যাচ্ছে ২ ও ১ বছরের দুই অবুঝ শিশুকন্যার।
জাহাঙ্গীর আলম লিটনের লাশ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com