হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ৩০ জানুয়ারি ২০২১, ১৮:২২
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ডিস্ট্রিক্ট-২৪ সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ ফেব্রুয়ারি। ওই নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন চার বাংলাদেশি। তারা হলেন- মুজিব রহমান, দিলীপ নাথ, সোমা সাঈদ ও মৌমিতা আহমেদ।
এই চার প্রার্থীর মধ্যে বাংলাদেশি-আমেরিকান ভোটাররা কাকে ভোট দেবেন এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে যার যার সুবিধামতো। কয়েকজন করোনার মধ্যেও মাঠে রয়েছেন। কেউ বা ঘরে বসেই চালাচ্ছেন প্রচারণা। ইতোমধ্যে আবসেন্টি ব্যালটের মাধ্যমে ভোট দেয়া শুরু হয়েছে। গত ২৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে আর্লি ভোটিং। ইনপারসন ভোট হবে ২ ফেব্রুয়ারি।
ইতোমধ্যে নির্বাচনের জন্য যারা ডিস্ট্রিক্ট-২৪-এ ম্যাচিং ফান্ড পেয়েছেন এরমধ্যে রয়েছেন- জেমস এফ জিনারিও, সোমা সায়ীদ, দিলীপ নাথ, নীতা জেন ও দিপ্তি শর্মা। বাংলাদেশি যে দু’জন পাননি, তারা হলেন- মৌমিতা আহমেদ ও মুজিব ইউ রহমান। তাদের ম্যাচিং ফান্ড না পাওয়ার বিষয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। ইরেগুলারিটিজ রয়েছে বলছেন কেউ কেউ। নিউইয়র্ক সিটি ক্যাম্পেইন ফাইন্যান্সিয়াল বোর্ড (সিএফবি) সেটা বের করেছে। এমন কথাও এসেছে।
ম্যাচিং ফান্ড প্রাপ্ত দু’জন বাংলাদেশি-আমেরিকান হচ্ছেন-এটর্নি সোমা সায়ীদ ও দিলীপ নাথ। ম্যাচিং ফান্ড না পাওয়া দুই বাংলাদেশি প্রার্থী মৌমিতা আহমেদ ও মুজিব ইউ রহমান জানান তারা খুব শিগিগির ম্যাচিং ফান্ড পাবেন।
একটি সূত্র জানিয়েছেন, সোমা সায়ীদ এক লাখ ৪২ হাজার ডলারের ম্যাচিং ফান্ড পেয়েছেন প্রথম ধাপেই। এখন তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন আরো ব্যাপকভাবে। দিলীপ নাথের ব্যাপক প্রচারণাও চলছে বলে জানা গেছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com