shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি রেজাউল

  সৌদি আরব ব্যুরো অফিস ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১২

বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি রেজাউল

অধ্যাপক ড. রেজাউল করিম মিলন আবারও সৌদি প্রবাসীদের মুখ উজ্জ্বল করলেন বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকাভুক্তির মাধ্যমে। ২০১৯ সালের জন্য তালিকাটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। এর আগে ২০১৫ সালে অধ্যাপক ড. রেজাউল প্রথম কোনও বাংলাদেশি ফ্যাকাল্টি হিসেবে  ‘কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ২০১৫’ হিসেবে ভূষিত হয়েছিলেন।

অধ্যাপক ড. রেজাউল রিয়াদে অবস্থিত সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরাতন এবং সর্ব বৃহত্তম বিশ্ববিদ্যালয়, কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কলেজের অধীনে সেন্টার অব এক্সিলেন্স ফর রিচার্স ইন ইন্জিনিয়ারিং ম্যাটিরিয়্যালস-এ অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। 

১৯৭৫ সালের ১৫ জানুয়ারি নোয়াখালী জিলার চাটখিল উপজেলার পরানপুর গ্রামের ‘মিসাব বাড়ির’ এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দাদা মরহুম মৌলভী আহমেদ উল্লাহ নদীয়া হাইস্কুলের আরবির শিক্ষক এবং বাবা মরহুম মোশারেফ হোসেন ভূঁইয়া বাংলাদেশ টিএন্ডটির ভূ-উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়াতে সাব-স্টেশন ইন্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। 

অধ্যাপক ড. মিলন স্কুল জীবন প্রথমে ‘পরানপুর প্রাইমারি স্কুল, চাটখিল’ এবং পরে ‘থানারহাট হাই স্কুল, সোনাইমুড়ি’- এ পরাশুনা করেন এবং প্রতিটি ক্লাসে ১ম স্থান অধিকার করেন। ৮ম শ্রেণীতে মেধাতালিকায় সরকারি বৃত্তিও পান। কৃতিত্বের সাথে মাধ্যমিক পরীক্ষা পাশের পর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ (ঢাকা) থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তিতে বিএসসি (সন্মান) ১৯৯৯ সালে এবং এমএসসি (থেসিস) ২০০১ সালের জানুয়ারিতে সম্পন্ন করেন। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার সরকারি বৃত্তি নিয়েকিয়ংপুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে ন্যানোটেকনোলজি- এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

২০০৯ সালের এপ্রিল মাস থেকে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্মস্থলে নিযুক্ত আছেন। এছাড়াও তিনি মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং লেকচারার এবং কানাডার কুইবেক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ড. রেজাউল ২০১২ সালের মারকুইস ‘হুজ হু ইন দ্য ওয়ার্ল্ড’ উপাধি পান। তার গবেষণার আগ্রহ মূলত বস্তুর ছোট কণা সৃষ্টি এবং তার বাস্তব ব্যবহার যেমন পানি পরিশোধন, সৌর বিদ্যুৎ ও চিকিৎসা সেবা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।