shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি রনি, সাধারণ সম্পাদক রাসেল

  মো. রাসেল আহম্মেদ, লিসবন, পর্তুগাল ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৩

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বাংলাদেশ প্রতিদিন ও ডি ভি সি নিউজ ২৪ পর্তুগাল প্রতিনিধি রনি মোহাম্মদকে সভাপতি, জাগো নিউজ ২৪ ডটকমের পর্তুগাল প্রতিনিধি মো. রাসেল আহম্মেদকে সাধারণ সম্পাদক এবং সময় টিভির তারিকুল হাসান আশিককে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় ৩টায় লিসবনের পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমিতে সংগঠনের আহ্বায়ক রনি মোহাম্মাদের সভাপতিত্বে ও ফরিদ আহমেদ পাটোয়ারির সঞ্চালনায় সকলের মতামতের ভিওিতে আগামী ১ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। 

এতে সহ-সভাপতি হিসেবে রয়েছে যথাক্রমে যমুনা টিভির জহুরুল ইসলাম মুন, ফরিদ আহমেদ পাটোয়ারী, ইউরো বাংলা এবং এফ আই রনি নন্দন নিউজ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম চ্যানেল ২৪, কোষাধ্যক্ষ জাহিদ কায়সার প্রবাস কথা, প্রচার সম্পাদক এনামুল হক পর্তুগাল বাংলা নিউজ। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. মহিউদ্দিন দৈনিক সবুজ বার্তা, সমাজ কল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক প্রিন্স আহমেদ, দপ্তর সম্পাদক মো. শাহজাহান এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরশাদ সুমন, রবিউল ফয়সাল, মুরাদ শেখ ও শওকত। 

সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রবীণ সাংবাদিক সাবেক সিনিয়র রিপোর্টার বাংলাদেশ টেলিভিশনের হুমায়ুন কবির, প্রধান সম্পাদক টি ডব্লিউ নিউজ ২৪। 

ইউরোপের আটলান্টিক পাড়ের অভিবাসন বান্ধব দেশ সাগরকন্যা খ্যাত পর্তুগালের বাংলাদেশি সংবাদ কর্মীদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাব পর্তুগালে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সুখ-দুঃখ এবং অভিবাসন সম্পর্কিত বিভিন্ন তথ্য বাংলাদেশের জাতীয় দৈনিক এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের মাধ্যমে পর্তুগালকে বাংলাদেশের মাঝে তথা সকল বাংলাদেশিদের মাঝে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে ২০১৮ সালে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় পর্তুগাল এবং বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখতে একটি প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর নিরিখে পূর্ণাঙ্গ এই কমিটি গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।