মো. রুস্তম খাঁন, সৌদি আরব ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৬
সৌদি আরবের রিয়াদ সিটির মানফুয়ায় শনিবার (১৩ ফেব্রুয়ারি) কুমিল্লা দেবিদ্বারের মো. জালাল (৩২)- এর মৃত্যু হয়েছে। সে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার নূরপুর বরকান্তা গ্রামের মুহর আলী মেম্বার বাড়ির আব্বাস আলীর ছেলে।
সৌদি আরব রিয়াদ সিটির মানফুয়ার ইশারা ইশরিন নামক এরিয়ায় বসবাস করতেন। পাসপোর্ট নাম্বার - BF 0636098.
আলম খাঁন (চাচাতো ভগ্নিপতি) জানান, শনিবার জালাল ডিউটিতে যায়নি। তার রুমের লোকজন ডিউটি শেষে বিকাল চার ঘটিকার সময় এসে দেখেন সে এখনও ঘুমিয়ে আছে। ডাকাডাকি করে না উঠলে মৃত মনে করে স্থানীয় প্রশাসনকে জানায়। স্থানীয় প্রশাসন সরকারি হাসপতালে অ্যাম্বুলেন্স টিম ডেকে মৃত্যু নিশ্চিত হন।
তিনি আরো জানান, সে গত তিন বছর পূর্বে সৌদি আরব আসে। বর্তমানে তার ইকামায় হুরুব আছে। তার লাশ রিয়াদের সমেসী সরকারি হাসপাতালের হিমাগারে রয়েছে। এখানে দাফন করার জন্য আইনানুগ প্রক্রিয়া চলছে। রিয়াদ বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com