shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে বাংলাদেশিদের প্রেসক্লাব গঠনের লক্ষ্যে আগের সব সংগঠন বিলুপ্ত ঘোষণা

  শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৬

কুয়েতে বাংলাদেশিদের প্রেসক্লাব গঠনের লক্ষ্যে আগের সব সংগঠন বিলুপ্ত ঘোষণা

কুয়েতে বাংলাদেশের জাতীয় পত্রিকা ও জাতীয় টিভি চ্যানেলের কর্মরত প্রবাসী সংবাদকর্মীদের নিয়ে দেশের ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় সকলে সম্মতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রেসক্লাব গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কুয়েতের সোলাইবিয়া এলাকার স্থানীয় একটি হোটেলে প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীরা মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেন। 

সভায় সবার সম্মতিক্রমে দেশটিতে পূর্বের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সব ধরণের সংবাদ ভিত্তিক সংগঠন বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রিপোর্টাস ইউনিটি, সাংবাদিক ফোরামসহ সকল সংবাদ ভিত্তিক সংগঠন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে সংযুক্ত সকলে পূর্বের সকল সংবাদ ভিত্তিক সংগঠনের পদ-পদবি ও কার্যক্রম হতে অব্যাহতি নেন সংবাদকর্মীরা। 

এসময় উপস্থিত ছিলেন- এন টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন, আরটিভি প্রতিনিধি মুহাম্মদ জালাল উদ্দিন, বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ, সময় টিভির প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, মাই টিভির প্রতিনিধি আল-আমিন রানা, একাত্তর টিভি ও জাগো নিউজ প্রতিনিধি সাদেক রিপন, ডিবিসি নিউজের প্রতিনিধি মোহাম্মদ হেবজুসহ বাংলাদেশের জাতীয় পত্রিকা ও চ্যানেলের প্রতিনিধিবৃন্দ।

বিলুপ্ত বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন বলেন, আমি দেখেছি এখানে আমরা যারা দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা বা চ্যানেলে কাজ করি তারা দুই/ তিনজন মিলে আলাদা আলাদা ‘ব্যাঙেরছাতা’র মতো সাংবাদ ভিত্তিক সংগঠন গড়ে তুলেছে। দ্বন্দ্ব ও কোন্দল ভুলে সবাই একত্রিত হয়ে দেশের ও প্রবাসীদের কল্যাণে আমাদের একটি প্ল্যাটফর্মে কাজ করার জন্য একটি প্রেসক্লাব গঠন করা জরুরি। সফলতার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। 

বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ বলেন, মূলত অনেক দিন ধরে কুয়েতে সাংবাদিকদের সক্রিয় ‘বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ কুয়েত এর একটি মাত্র সংগঠনে সংশ্লিষ্ট সংবাদকর্মীরা কুয়েতে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে তুলে ধরেছিলেন। দীর্ঘ পরিকল্পনা সাপেক্ষে ও সকল প্রবাসী সংবাদকর্মীদের পরামর্শ অনুযায়ী দেশের জাতীয় প্রিন্ট, অনলাইন ও টিভি চ্যানেলে কর্মরত প্রবাসী সাংবাদিকদের প্লাটফর্ম আরও বৃহৎ পরিসরে গঠনের লক্ষ্যে প্রেসক্লাব প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মনে করি। কুয়েতের করোনা পরিস্থিতি যখনই আশানুরূপ স্বাভাবিক হবে, তখনই আমরা প্রেসক্লাব গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করতে পারবো বলে আশা প্রকাশ করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।