shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

রিয়াদে ‘প্রবাসী হিন্দু পরিষদ’র যাত্রা শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৮

রিয়াদে ‘প্রবাসী হিন্দু পরিষদ’র যাত্র শুরু

স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঐতিহ্য হিসেবে বাংলাদেশ অসম্প্রদায়িক দেশ। সকল মত ও পথের মিলন মেলায় দেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গীয় দেশের সকল মত ও পেশার সাধারণ জনতার ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। 

’৭৫ পরবর্তী  জিয়া সরকার স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের বিস্তার ঘটায় দেশ। পরিচালনা করতে থাকে মৌলবাদের পরামর্শে। তখন থেকেই দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে থাকে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, ভিন্ন ধর্মীয়দের অধিকার খর্ব হাবার সঙ্কা থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়। 

দেশ বিদেশে উক্ত সংগঠনের কার্যক্রম পরিচালিত রয়েছে। কেবল হিন্দুদের অধিকার আদায় ও সংরক্ষণে পৃথক বাংলাদেশ হিন্দু পরিষদ গঠিত হয় কয়েক বছর আগে। তারই ধারবাহিকতায় প্রবাসে হিন্দু সম্প্রদায়ের অধিকার ও ভাতৃত্বের বন্ধন সৃষ্টির লক্ষে প্রবাসী হিন্দু পরিষদের পদযাত্রা শুরু হয়।  

সৌদি আরবের মক্কা মদিনার পবিত্র দেশেও মুষ্টিমেয় হিন্দু প্রবাসী রয়েছে। বহু হিন্দু প্রবাসীবৃন্দ প্রবাসের নানান সামাজিক কল্যাণমূলক কর্মযজ্ঞে সম্পৃক্ত রয়েছেন। দীর্ঘ  ২৯ বছরের সৌদি আরব রিয়াদ প্রবাসী শ্রী বাবুল চন্দ্র দাস নানান সামাজিক ও মানব কল্যাণমূলক পবিত্র কাজে সম্পৃক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ হিন্দু পরিষদের নির্বাহী সভাপতি। দক্ষিণ বঙ্গের এই কৃতি সন্তান প্রবাসে একজন সফল ব্যবসায়ীও বটে। নেতৃত্ব দিচ্ছেন সৌদি আরব রিয়াদ জাতীয় শ্রমিক লীগ সংগঠনের সাধারণ সম্পদক হিসেবে।  

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী শ্রী বাবুল চন্দ্র দাসের উদ্যোগে ‘প্রবাসী হিন্দু পরিষদ’র যাত্র শুরু হয়। উক্ত সংগঠনের সভাপতি শ্রী বাবুল চন্দ্র দাস ও তরুণ তুর্কি সুজিত মৃধা বিপ্লবি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অচিরেই উক্ত সংগ্রঠনের পুর্নাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হবে। নবগঠিত প্রবাসী হিন্দু পরিষদ ও তাদের সভাপতি -সাধারণ সম্পাদক সকলের আশির্বাদ প্রার্থী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।