shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনীতে যোগ দিতে আমিরাত গেলেন নৌপ্রধান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৩

আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনীতে যোগ দিতে আমিরাত গেলেন নৌপ্রধান

সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা ত্যাগ করেছেন নৌপ্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। দেশটিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী (আইডিইএক্স-২০২১) এবং নৌবাহিনী প্রতিরক্ষা প্রদর্শনী (এনএভিডিইএক্স-২০২১) এ অংশ নেবেন এডমিরাল এম শাহীন ইকবাল।  

নৌপ্রধানের ঢাকা ত্যাগকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।  

আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া এবং প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন। 

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে নৌবাহিনী প্রধান এনএভিডিইএক্স-২০২১ এবং আইডিইএক্স-২০২১ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি উক্ত প্রদর্শনীতে অংশ নেয়া বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ প্রত্যয় পরিদর্শন করবেন। নৌপ্রধানের উক্ত সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোড়দার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফর শেষে নৌপ্রধান আগামী ২৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।