shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার থেকে চুয়েট শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  মো. নাসির, নিউজার্সি, যুক্তরাষ্ট্র ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৯

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার থেকে চুয়েট শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) শিক্ষক অভিজিৎ হীরার (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে অভিজিৎ হীরার মরদেহ উদ্ধার করেন সহকর্মীরা। তিনি গোপালগঞ্জ জেলার সাহাপুর ইউনিয়নের টুঠামান্দ্রা গ্রামের মৃণাল কান্তি হীরা ও স্মৃতি কণা হীরার সন্তান। তিনি ২০১৮ সালে চুয়েটে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চুয়েটের উপ-পরিচালক (জনংসযোগ) ফজলুর রহমান। অভিজিৎ পিএইচডি করতে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে যান।

অভিজিৎ হীরা মারকুয়িট ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে ‘ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যান্ড অ্যানক্রিপশন টেকনোলজি’ বিষয়ে পিএইচডির গবেষণায় নিয়োজিত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অভিজিৎ হীরার মৃত্যুতে মারকুয়িট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক জানিয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।