shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  শরিফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৮

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

একুশের চেতনায় সম্মিলিতভাবে দেশ গড়ার প্রত্যয় নিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে।  

দূতাবাসে রোববার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নতি কামনা করে দোয়া করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান, পিএস সি।

দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডিফেন্স এটাসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলার মোহাম্মদ আবুল হোসেন, পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর ভিসা ও পাসপোর্ট জহিরুল ইসলাম খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন ২য় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন। 

শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামানসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।