shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

লিবিয়া থেকে সাত লাশ নিয়ে দেশে ফিরলেন ১৪৮ জন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০২

লিবিয়া থেকে সাত লাশ নিয়ে দেশে ফিরলেন ১৪৮ জন

লিবিয়া থেকে বিশেষ বিমানযোগে দেশে ফিরেছেন ১৪৮ বাংলাদেশি। একই ফ্লাইটে লিবিয়ায় বিভিন্ন সময় মৃত্যুবরণকারী ৭ প্রবাসী বাংলাদেশির মরদেহ পাঠানো হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রিয়জনের মরদেহ নিতে অ্যাম্বুলেন্সে অপেক্ষা করেন স্বজনরা।

স্বজনরা জানান, তারা বিভিন্ন সময় অসুস্থতায় আর দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুর আগে তারা লিবিয়ায় বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন।

ফ্লাইটটি লিবিয়ার বেনিনা বিমানবন্দর থেকে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রওনা হয়। ফেরত আসা বাংলাদেশিদের বেশির ভাগই ভিজিট ভিসায় দুবাই হয়ে ইউরোপের উদ্দেশে লিবিয়া গিয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।