মেহেদী হাসান, মালয়েশিয়া ০১ মার্চ ২০২১, ১৮:৩৪
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় টিমের সদস্য সদ্য প্রয়াত মাহবুবুর রহমান জামানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখা।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরে রেস্টুরেন্ট পিঠাঘরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া যুব দলের সভাপতি ও মালয়েশিয়া বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু কাউছার ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহাবুব আলম শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওলিউল্লাহ জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা এবং ঢাকা থেকে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি যুবদল নেতা মো. নাসির উদ্দিন নাসির, সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা মো. মিনহাজ মন্ডল, বিএনপি নেতা মো. আব্দুল রহিম ভূইয়া, মো. মিজানুর রহমান, মহানগর যুবদলের সভাপতি মো শামীম রেজা, বিএনপি শাখা কমিটির নেতা মো, ইকবাল হোসেন, মো. কামাল হোসেন, যুবদল নেতা মোশাররফ হোসেন, মো. শাহিন, তুহিন, মেহদী হাসান, সেচ্ছসেবক দলের নেতা মো. মীর হোসেন, মো ফারুক, বাবুল, নবী উল্লাহ, মহসীন ডালিম মোমেন বারেকসহ মালয়েশিয়া বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।
উক্ত দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা, জিয়াউর রহমান, আরাফত রহমান কোকো ও সদ্য প্রয়াত নেতা মাহবুবুর রহমান জামানের আত্মার মাগফেরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ ইবরাহিম খলিল।
আলোচনায় উপস্থিত নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় টিমের সদস্য সদ্য প্রয়াত মাহবুবুর রহমান জামানের জীবনবৃত্তান্ত ও তার কর্মময় জীবনের উপর আলোচনা করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com