shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে ফ্রাইডে মার্কেটে বিপাকে দুইশতাধিক বাংলাদেশি ব্যবসায়ী

  শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ০৩ মার্চ ২০২১, ১৭:৩৬

কুয়েতে ফ্রাইডে মার্কেটে বিপাকে দুইশতাধিক বাংলাদেশি ব্যবসায়ী

মহামারি করোনার প্রাদুর্ভাব রোধে দীর্ঘ দিন ধরেই কুয়েতে কারফিউ ও লকডাউন চলে আসছিল। এর ফলে দোকান-পাট, মার্কেটগুলো বন্ধ থাকায় প্রবাসী ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। 

ফ্রাইডে মার্কেটটি ইতিমধ্যে খুলে দিলেও তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আগের মতো বেচাকেনা না হওয়ার ফলে লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়ীদের।

একদিকে দোকানভাড়া পরিশোধ ও অন্যদিকে কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতেও হিমসিম খাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। অনেকেই আবার তাদের দীর্ঘদিনের তিলেতিলে গড়া ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দেশে চলে গেছেন।  

ব্যবসায়ী জহির ও জমির আলী বলেন, তাদের বেচাকেনা আগের মতো হচ্ছে না। দোকানভাড়া ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় ব্যবসায়ীরা। তারা আশাবাদী করোনা মহামারি কাটিয়ে আবারও তাদের ব্যবসায় প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

কুয়েতে প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে প্রায় ৫ হাজার প্রবাসী বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন। এর মধ্যে ফ্রাইডে মার্কেটে প্রায় ২ শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।