ই এম আকাশ, কাতার ০৪ মার্চ ২০২১, ১৯:২৩
কাতারে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। সরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি দূতাবাস সরাসরি বিভিন্ন বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বৃদ্ধি করছে।
দূতাবাসের এই উদ্যোগের অংশ হিসেবে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এবং লুলু গ্রুপ ইন্টান্যাশনালের পরিচালক ড. মোহমেদ আলতাফ এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। লুলু গ্রুপ ইন্টান্যাশনাল কাতারে অন্যতম প্রধান গ্রোসারি, ইলেক্ট্রনিক্স ও তৈরি পোষাকের আউটলেট।
বৈঠকে বাংলাদেশি তৈরি পোশাক, খাদ্যদ্রব্য, শাক সবজি রফতানিকারকদের সাথে লুলু গ্রুপের মধ্যে যোগসূত্র তৈরির জন্য একটি ওয়েবিনার আয়োজন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
লুলু আউটলেটে ‘বাংলাদেশ কর্নার’ নামে একটি জায়গা মনোনীত করে বাংলাদেশে তৈরি পাটজাত দ্রব্য, হস্তশিল্প প্রদশর্ন এবং বিভিন্ন সময়ে মৌসুমী শাক সবজির প্রমোশনের জন্য লুলুর পরিচালক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া, বাংলাদেশ হতে ফল, তৈরি পোশাক, শাক সবজি আমদানি করার বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াবলী) মো. মাহবুর রহমান এবং লুলু গ্রুপের রিজিওনাল ম্যানেজার সানাভাস উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com