স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ মার্চ ২০২১, ১৭:৫৬
মরিশাসের রাজধানী পোর্ট লুইসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন। রোববার দিবসের শুরুতে হাইকমিশনার রেজিনা আহমেদ সকলের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এছাড়াও এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।
আলোচনা সভার শুরুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়। হাইকমিশনার রেজিনা আহমেদ তার বক্তৃতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন। বঙ্গবন্ধুর এই ভাষণ ১৯৭১ সালে ৭ মার্চ সকলকে যেমন উজ্জীবিত করেছিল, তেমনি আজও দেশে বিদেশের সকল বাঙ্গালিকে অনুপ্রাণিত করে যাচ্ছে। নির্দ্বিধায় বলা যায়, এই ভাষণ কালজয়ী এবং চিরভাস্বর। এই ভাষণই সকলকে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। বাংলাদেশ সম্প্রতি স্বল্পোন্নত দেশ থেকে উত্তোরণের চূড়ান্ত ধাপ অতিক্রম করেছে। সেজন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের মর্যাদা অর্জনের জন্য আমাদেরকে আরো অধিক পরিশ্রম করতে হবে।
তিনি আরো বলেন, কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের সফলতা সর্বজন স্বীকৃত। এ পর্যন্ত প্রায় ৭০ লাখ জনগণকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে এবং আগামী জুন মাসের মধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থার অধীনে ১ কোটি ৯ লাখ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৭ মার্চ-এর উপর পররাষ্ট্রমন্ত্রণালয় প্রেরিত বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়। ঐতিহাসিক দিবসটি উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ঐতিহাসিক ৭ মার্চ’- এর ভাষণ মরিশাসের বহুল প্রচারিত ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ‘সানডেটাইমস’- এ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক মরিশিয়ান অতিথি ও প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com