shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

করোনা কেড়ে নিল প্রবাসী শিক্ষকের প্রাণ

  মুহাম্মদ দিলওয়ার হুসাইন, সৌদি আরব ১০ মার্চ ২০২১, ১৭:৪৩

করোনা কেড়ে নিল প্রবাসী শিক্ষকের প্রাণ

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রবীণ শিক্ষক সহযোগী অধ্যাপক শেখ শহিদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৯ মার্চ) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। 

করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি হলে আরো নিবিড় তত্ত্বাবধানের ঢাকার একটি বেসরকারি হাসপালে স্থানান্তর করা হয়। অবশেষে সবার সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সন্ধ্যায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি দুই সন্তান ও স্ত্রীসহ হাজারো গুণগ্রাহী রেখে যান। 

তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে দেশের কলেজে অধ্যাপনা শুরু করলেও মূলত তার শিক্ষকতার জীবনে অধিকাংশ সময় তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে দীর্ঘ পচিশ বছরের বেশি সময় অতিবাহিত করেছেন। 

তিনি ২০২০ সালের ডিসেম্বরে সহকারি অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করে স্থায়ীভাবে বসবাসের জন্য দেশে ফিরে যান। 
তার মৃত্যুর সংবাদ শুনে তার সহকর্মীরা কান্নায় বাকরুদ্ধ হয়ে পড়েন। হাজার হাজার শিক্ষার্থী শোকে মূহ্যমান হয়ে পড়েন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলাদেশ জাতীয় কারিকুলাম), রিয়াদ তাৎক্ষণিক এক দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে। 

দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের বোর্ড অব ডাইরেক্টর্স, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ছাড়াও বিভিন্ন দেশে অবস্থানরত বেশ কিছু সাবেক শিক্ষার্থী দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

অনলাইনের সীমাবদ্ধতায় প্রথম দোয়া অনুষ্ঠানে অনেকে অংশগ্রহণ করতে না পারার কারণে আরো একটি দোয়া অনুষ্ঠানের তাৎক্ষণিক ব্যবস্থা করা হয়। 

বোর্ড অব ডাইরেক্টর্স চেয়ারম্যান দুই একদিনের মধ্যে বৃহত্তর পরিসরে শোকসভা ও দোয়া আয়োজনের ব্যবস্থা করার ঘোষণা দেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রভাষক (বিভাগীয় প্রধান) মুহাম্মদ জহিরুল ইসলাম। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।