shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

শিশু দিবস উপলক্ষে লিসবনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

  মো. রাসেল আহম্মেদ, লিসবন, পর্তুগাল ১৫ মার্চ ২০২১, ১৯:০৬

শিশু দিবস উপলক্ষে লিসবনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে পর্তুগালের লিসবনে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশি শিশুদের অংশগ্রহণে নিম্নবর্ণিত চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা হবে-

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

গ্রুপ ‘ক’
বয়সঃ ৬-১২ বছর
বিষয়ঃ বাংলাদেশের জাতীয় ফুল/ জাতীয় পাখি/ জাতীয় স্মৃতিসৌধ/ শহীদ মিনার
পেপার সাইজঃ ৮″× ১১″
মিডিয়াঃ যেকোন

গ্রুপ খ
বয়সঃ ১৩-১৮ বছর পর্যন্ত
বিষয়ঃ ভাষণদানরত বঙ্গবন্ধুর প্রতিকৃতি
পেপার সাইজঃ ৮″× ১১″
মিডিয়াঃ যেকোন

রচনা প্রতিযোগিতা

গ্রুপ ক
বয়সঃ ৬-১২ বছর
বিষয়ঃ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
ভাষাঃ বাংলা/ইংরেজি
শব্দ সংখ্যাঃ অনধিক ২০০

গ্রুপ খ
বয়সঃ ১৩-১৮ বছর
বিষয়ঃ  বাংলাদেশের মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব
ভাষাঃ বাংলা/ইংরেজি
শব্দ সংখ্যাঃ অনধিক ৪০০

চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীদের নাম, বয়স, ছবি, অভিভাবকের নাম, যোগাযোগের ফোন নম্বর ও ঠিকানা উল্লেখ পূর্বক ১৫ মার্চের মধ্যে অঙ্কিত চিত্রকর্ম ও স্বহস্তে লিখিত রচনাসমূহ ডাকযোগে প্রেরণ বা সরাসরি দূতাবাসে জমাদান অথবা স্ক্যান করে দূতাবাসের ইমেইল (consular.lisbon@mofa.gov.bd) ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়। আঁকা ও লেখার মৌলিকত্ব, ভাষার শুদ্ধতা এবং ভাবের সংগঠন ও সংগতি বিশেষভাবে মূল্যায়িত হবে।

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। যথাসময়ে বিজয়ীদেরকে পুরস্কার এবং সকল প্রতিযোগীকে সনদপত্র প্রদান করা হবে। কোভিড-১৯ অতিমারির কারণে পর্তুগাল সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের কারণে এই প্রতিযোগিতা অথবা পুরস্কার বিতরণ দূতাবাসে আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে দূতাবাস দুঃখ প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।